পেমিকাকে নিয়ে কটুক্তি করায় পিটিয়ে খুন এক যুবককে, গ্রেপ্তার অভিযুক্ত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ফেব্রুয়ারী || পেমিকাকে নিয়ে কটুক্তি করায় দুই দোকানের মালিক ও কর্মচারীর মধ্যে মারপিটের ঘটনায় খুন হল এক কর্মচারী। ঘটনা আমতলীর মধ্যপাড়া এলাকায়। জানা যায়, ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় এই কর্মচারীর। মৃতের নাম সায়ন ভৌমিক। বাড়ি বিশালগড়ের রঘুনাথপুর এলাকায়। অভিযুক্তের নাম সম্রাট দেবনাথ। তার বাড়ি হাঁপানিয়ার কার্তিক চৌমুহনী এলাকায়।
জানা যায়, টায়ারের দোকানের মালিকের সাথে পাশের টিভি দোকানের কর্মচারীর দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। শুক্রবার সকালে ঝামেলা হাতাহাতির রূপ নেয়। শেষ পর্যন্ত অভিযুক্ত সম্রাট দেবনাথ এসে টিভির দোকানের কর্মচারী সায়ন ভৌমিকে ছুরি ও টায়ারের লিভার দিয়ে পিটিয়ে খুন করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সায়ন ভৌমিকের।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ। পুলিশকে সম্রাট দেবনাথকে আটক করে এবং সায়ন ভৌমিককে হাসপাতালে নিয়ে যায়। ছুটে আসে ফরেন্সিক টিম। পুলিশ দোকানের সিসি ক্যামেরা রেকর্ড নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*