তিনদিন ব্যাপী চলা তিংস ফ্যাষ্টিবেলের পরিসমাপ্তি

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ ফেব্রুয়ারী || বৌদ্ধধর্মেগ্রন্থের উপর ভিত্তি করে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার নতুন চৌধুরী পাড়া এস বি স্কুল মাঠে প্রথম বর্ষের মতো তাবাতিমসা ফ্যাষ্টেবলের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে এই ফেষ্টিবলের শুভ সূচনা করলেন ভেন খেমাছড়া ভিক্ষু। উদ্ভাধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, আশীষ পাল, শম্ভ মানিক, সাধুওন মগ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগতভাষন রাখতে গিয়ে উদ্ভোধক তাব তিংস ফ্যাষ্টিবলের গুরত্ব সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেন। ফ্যাষ্টিবলে আমন্ত্রীত অতিথি মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সাধুয়ন মগকে এইধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে সাধুবাদ জানিয়েছেন। তিনদিন ব্যাপী চলা এই ফ্যাষ্টিবেল শেষ হয় রবিবার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*