বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ ফেব্রুয়ারী || শান্তিরবাজার থানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় নিহত হয় একজন এবং আহত হয় একজন। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকেলবেলায় শান্তিরবাজার থানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ ডি ৪৬৬০ নম্বরের একটি ল বাইক দূর্ঘটনার কবলে পরে। জানা যায়, বাইকটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার কবলে পরে। এতে করে বাইক চালক নিহত হয় ও অপর একজন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’জনকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করেন ও অপর একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জি বি হাসপাতালে রেফার করে। দূর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।
