বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ ফেব্রুয়ারী || আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে বিজেপি। এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে ‘গ্রাম চলো অভিযান’। এই অভিযানের মাধ্যমে লোকজনদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকার লোকজনের উন্নয়ন স্বার্থে কি কি কর্মসূচী বাস্তবায়িত করেছে তা জনসন্মুখে তুলে ধরা হচ্ছে। শুক্রবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের ঠাকুরছড়া এলাকায় গ্রাম চলো অভিযান কর্মসূচী পালন করা হয়। এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন গ্রাম চলো অভিযানের দক্ষিন পিলাক জেলার কনভেনার বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, জনজাতি মোর্চার রাজ্য কিমিটির সদস্য আনন্দরাম ত্রিপুরা, বিজেপি’র দক্ষিণ পিলাক জেলার আই টি ইজচার্জ শায়ন বৈদ্য সহ অন্যান্যরা।
এদিন এই অভিযানে ব্যাপক সারা লক্ষ্য করা যায়। অভিযানে লোকজনেরা নিজস্ব মতামত জনপ্রতিনিধিদের নিকট তুলে ধরেন। সকলে পুণঃরায় নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন। এই অভিযানে জনউল্লাসে আসন্ন লোকসভা নির্বাচনের চিত্র ফুঁটে উঠে। আসন্ন লোকসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনিত প্রার্থীর জয় হবে বলে আশা ব্যক্ত করেন সকলে।
