রাজপথে শ্রমিক কৃষকদের বিক্ষোভ কর্মসূচী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী || সংযুক্ত কিষান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ যৌথ উদ্যোগে চন্ডীগড ও দিল্লীতে আন্দোলনরত কৃষকদের উপর বর্বরোচিত আক্রমন ও অত্যাচারের প্রতিবাদে রাজধানী আগরতলার রাজপথে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এদিন রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআই(এম) পশ্চিম ত্রিপুরা জেলা অফিসের সামনে শ্রমিক কৃষকদের বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। মূলত ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দিয়েছে সারা ভারত কিষান মোর্চা।
দাবীগুলো হল, ডিফাইন্ড বেনিফিট পেনশন চালু করা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ, কর্পোরাইটেজেশান বন্ধ করা, সরকারি দপ্তরে ডাউন সাইজিং বন্ধ করা, অবিলম্বে সমস্ত শূন্যপদ  পূরণ করা, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করা সহ মোট ৭ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন সর্বভারতীয় রাজ্য সরকারী কর্মচারী মহাসংঘ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*