আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী || যোগাসন ভারতীয় সনাতন সংস্কৃতি ও পরম্পরার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সুস্বাস্থ্য গঠনের ক্ষেত্রেও যোগাভ্যাস তাৎপর্যপূর্ণ। তাই দৈনন্দিন জীবনে যোগাভ্যাসকে যুক্ত করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে উৎসাহিত করেন। মঙ্গলবার রাজধানী আগরতলার এন এস আর সি সি’তে আয়োজিত খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস্ (যোগাসন)-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস্ (যোগাসন) এর সমাপনী অনুষ্ঠানে পদক বিতরণ কার্য্যক্রমেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৬টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই ইভেন্ট রাজ্যের যুবশক্তিকে অনুপ্রাণিত করবে বলে এদিন অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
