বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৩ মার্চ || রাজ্য সরকার লোকজনদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে নানান প্রকল্প নিয়ে আসছে। রাজ্য সরকারের এই প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত করতে বিগতদিনে দক্ষিন ত্রিপুরা জেলার জেলশাসক সাজু ওয়াহিদ এ এবং শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসক শান্তুনু দাসের অক্লান্ত প্রচেষ্টায় দক্ষিন ত্রিপুরা জেলার জেলা হাসপাতালে জেনারিক আধার ম্যাডিসন কাউন্টার স্থাপন করা হয়। শান্তিরবাজার জেলা হাসপাতালে এম এস ডাঃ জে এস রিয়াং, ডাইবেটিস স্পেশালিষ্ট ডাঃ শান্তুনু দাস, শিশু বিশেষঞ্জ ডাঃ প্রসনজিৎ দাস, ডাঃ তমাল সরকার ও ডাঃ অজয় পালের মতো ভালো মনের চিকিৎসক থাকার কারনে জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা অনেকটা উন্নত হয়েছে। এই সকল চিকিৎসক থাকার ফলে দক্ষিন ত্রিপুরা জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে লোকজনেরা চিকিৎসা পরিষেবার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে আসে।
এদিন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া উনার বক্তব্যের মধ্যদিয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা সম্পর্কে কিছু বক্তব্য জনসন্মুখে তুলে ধরেন। মন্ত্রী জানান, বিগত কিছুদিন পূর্বে উনার মা অসুস্থ ছিলেন। উনার মাকে চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি রাখা হয়। পরবর্তী সময় শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা দেখে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া উনার মাকে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নয়নে লোকজনের স্বার্থে খোলা হলো জেনারিক আধার ম্যাডিসন কাউন্টার। এই কাউন্টারে সল্পমূল্যে ঔষধ পাওয়া যাবে। যেসকল ঔষধ বাজারে ১০০ টাকায় বিক্রি করা হয়, সেই সকল ঔষধ এই কাউন্টারে ৪০ টাকায় পাওয়া যাবে। এতে করে সকল অংশের লোকজনেরা খুবই উপকৃত হবে।
বুধবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই কাউন্টারের শুভ সূচনা করেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাস, দক্ষিন জেলাপরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, সহ-সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, শান্তিরবাজার জেলা হাসপাতালের এম এস জে এস রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্ন বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠান সম্পর্কে জানাতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান, বর্তমান সময়ে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। ডাবল ইঞ্জিনের সরকারের ন্যায় জেলা হাসপাতালেও ডাবল কাউন্টার চলবে। বিগত দিনে জেলা হাসপাতালে ছিলো জেনারিক ম্যাডিসন কাউন্টার এখন হয়েছে জেনারিক আধার মেডিসিন কাউন্টার।
