আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ || আর মাত্র কয়েকটা দিন বাদেই গোটা দেশে শুরু হয়ে যাবে ভোট উৎসব। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে যেমন চলছে রাজনৈতিক রণকৌশল, তেমনি চলছে দল ত্যাগের খেলা। বুধবার সিপিআই(এম), কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ৪২ পরিবারের ২০৭ জন ভোটার যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন বিজেপি রাজ্য সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, জনজাতি মোর্চার সহ-সভাপতি বিদ্যুৎ দেববর্মা, মোহনপুর বিজেপি নেতা জয়লাল দাস সহ অন্যান্যরা।
