মনোনয়নপত্র জমা দেওয়ার পথে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন দীপক মজুমদার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ || বুধবার ৭-রামনগর উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পথে রামনগরের জনপ্রিয় নেতা প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্ত্রীর আশীর্বাদ প্রার্থনা করেন ৭-রামনগর উপ-নির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্ত্রী’কে উত্তরিয় পড়িয়ে পা ছিয়ে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেন।
এরপর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্ত্রী রামনগরবাসীর উদ্দেশ্যে আমার হয়ে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আমি কথা দিচ্ছি প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের অসমাপ্ত কাজ আমি সম্পন্ন করব’। পাশাপাশি প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের মতো রামনগরবাসীর সুখে দুঃখে তিনি পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*