বাসন্তী পূজো – মহাসপ্তমীতে হয়েছে দশভূজার পূজার্চনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল || জীবন যুদ্ধের দিনলিপিতে অসুরনাশিনী দেবী দূর্গার আগমন অজান্তেই নিয়ে আসে ক্ষনিকের আনন্দ পরশ। দশভূজার বসন্তের পূজো হচ্ছে আসল বলে অভিহিত করে থাকেন শাস্ত্রীয় পণ্ডিতরা। বসন্তের বাসন্তী পূজোর সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক ধর্মীয় কাহিনী, যুগ যুগ ধরে হয়ে আসছে বাসন্তী পূজো। চিন্ময়ী মায়ের আশীর্বাদে তিথি নক্ষত্র মতে সোমবার মহাসপ্তমীতে হয়েছে দশভূজার পূজার্চনা –পুরোহিতের মন্ত্রোচ্চারনে। এদিন রাজধানীর দুর্গা বাড়িতে হয়েছে মহাসপ্তমীতে দশভূজার পূজার্চনা। পাশাপাশি শহরের হাতেগোনা কিছু বাড়িতে বাসন্তী পূজোর আয়োজন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*