বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ এপ্রিল || একটি জলাশয় থেকে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা এলাকায় একটি জলালয়ে এক ব্যাক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজনেরা। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার থানার পুলিশ ও শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যাক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। জানা যায় মৃত ব্যাক্তি বেতাগা এলাকার বাসিন্দা মানিক দাস। জানা যায়, মানিক দাস মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলো। বুধবার বেতাগায় একটি জলাশয়ে উনার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই মৃত্যুর ঘটনা নিয়ে কর্তব্যরত শান্তিরবাজার থানার এ এস আই ফরিদ মিয়ার নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমের নিকট মুখ খুলতে নারাজ। লোকগুঞ্জনে শুনা যাচ্ছে ঘটনার ধামাচাপা দিতে চেষ্টা চালাচ্ছে ফরিদ মিয়া। সকলে চাইলে মৃত্যুর সঠিক কারন উন্মোচন করা হোক।
