দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৬ মে ।। ৬ই মে এডিসি ভোট কেন্দ্র গুলোতে গননার শেষে ফল প্রকাশ হতেই যখন বামফ্রন্টের জয়ের ঘোষনা হয়েছে সঙ্গে সঙ্গে সমর্থকরা বিজয়ী প্রার্থীকে লাল আবির, ফুলের মালায় অভিনন্দন জানিয়ে অনন্দ উল্লাসে মেতে উঠেছে। বাঁধনহারে জয়োল্লাসে মিছিল, শ্লোগানে মুখরিত পাহাড়। ক্ষমতাসীন বাম দলের তরফে এই জয় প্রত্যাশা আর বিশ্বাসের বলে অভিমত ব্যক্ত করা হয়েছে।

