আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই || মেডিকেল কোর্সে ভর্তির জন্য NEET এর পরিবর্তে পূর্বের ন্যায় রাজ্য ভিত্তিক প্রবেশিকা পরীক্ষা চালু করার দাবি সহ অবিলম্বে NEET পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে ২৭শে জুন থেকে ৩রা জুলাই সপ্তাহব্যাপী সারা দেশে প্রতিবাদ সপ্তাহ পালন করছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। তারই অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া সাব এডুকেশন কমিটির রাজ্য কমিটি।
