খেলাধুলা ডেস্ক ।। টি-২০ বিশ্বকাপের প্রথম আসর এবং ২০১১ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে বললে ভুল হবে না ওই দুটি বিশ্বকাপ যুবরাজের অসাধারণ পারফর্মেন্সের কারণেই জিতেছির পাকিস্তান। তারপর হঠাৎই মাথায় ধরা পড়ল ক্যান্সার। অবশ্য ক্যান্সারের সাথে লড়াই করে আবারো ফিরেছিলেন জাতীয় দলে। তবে বাজে ফর্মের জন্য বাদ পড়েন তিনি। তারপর থেকে বাজে ফর্ম তার পিছুই ছাড়ছে না। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিশ্বকাপে ভারতীয় দলেও জায়গা হয়নি তার। সেই যুবরাজ সিং এবারের আইপিএলের নিলামে দিল্লী ডিয়ারডেভিলস বিক্রি হয়েছেন সবচেয়ে বেশি দামে ১৬ কোটি টাকাতে।
তবে তিনি বেশি টাকাতে বিক্রি হলেও এখন পর্যন্ত ১২ ম্যাচে মাত্র ২০৫ রান করেছেন। অর্থাৎ এখন পর্যন্ত একেকটা রানের জন্য যুবরাজ আয় করেছেন প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা।
এবারের নিলামে যুবরাজ নিজেই নিজের রেকর্ড ভেঙে দেন। আগের বছর ১৪ কোটি টাকাতে তাঁকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার তাঁকে কিনে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
