বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২১ জুলাই || বিবর্তন সামাজিক সংস্থা ও অভিমুখ নাট্যসৃজনের যৌথ উদ্দ্যোগে যুব সমাজকে নেশার করালগ্রাস থেকে মুক্তি দিতে ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিকে টিকিয়ে রাখতে শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে তিনদিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয়। রবিবার রাতে শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে তিনটি নাটক উপস্থাপন করে তিনদিন ব্যাপী নাট্য উৎসবের সমাপ্তি করা হয়। এই তিনদিন ব্যাপী নাট্য উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৭টি প্রতিভাবান দল অংশগ্রহন করে। দুই সংস্থার উদ্দ্যোগে আজোয়িত নাটক দেখার জন্য ব্যাপক হারে লোকসমাগম ঘটে। এইধরনের অনুষ্ঠান আয়োজন করাতে দুই সংস্থার সদস্যকে সকলে ধন্যবাদ জানিয়েছেন। নাটকে অংশগ্রহনকারী দলকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
