আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || ত্রিপুরা ফুটবলের অ্যাসোসিয়েশন পরিচালিত বি-ডিভিশন ফুটবল প্রতিযোগিতার অংশগ্রহণ করেন কল্যাণ সমিতি সামাজিক সংস্থার ক্রীড়া সংস্থা। এই বি-ডিভিশন ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে রবিবার কল্যাণ সমিতি ক্লাবের ফুটবল দলের খেলোয়াড়দের জার্সি উদ্ভোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই জার্সি উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন কল্যাণ সমিতি ক্লাবের সভাপতি সুশান্ত পাল, সম্পাদক শ্যামল কুমার দেব, ক্লাবের সদস্য-সদস্যাগণ, দক্ষিণ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, ৪০নং পুর ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা প্রমুখ।
