শিক্ষা সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যের সবকটি বিদ্যালয়ে সাতদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৩ জুলাই || রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী সবকয়টি বিদ্যালয়ে সপ্তাহব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের নামাকরণ করা হয়েছে শিক্ষা সপ্তাহ। সোমবার শিক্ষা সপ্তাহ এর প্রথম দিনে শান্তিরবাজার মহকুমার গার্ধাং এস বি স্কুলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সাতদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভসূচনা করেন দক্ষিন ত্রিপুরা জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক সুবির মজুমদার।  উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজারের বিদ্যালয় পরিদর্শক প্রণব সরকার, পশ্চিম বোকাফা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা সি আর সি কোর্ডিনেটর সুবীর চৌহান, গার্ধাং এস বি স্কুলের টিচার ইন-চার্জ সুব্রত সরকার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়নে কি কি কর্মসূচী করছে ও কেন এই শিক্ষা সপ্তাহ পালন করছে তা সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেছেন। সাতদিন ব্যাপী অনুষ্ঠানে কি কি থাকবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে এলাকার ক্ষুদে শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বশেষে দক্ষিন ত্রিপুরা জেলার শিক্ষা দপ্তরের আধিকারিকের হাত ধরে বিদ্যালয়ে নবনির্মিত টি এল এম পার্কের শুভসূচনা করা হয়।  দক্ষিন জেলার শিক্ষাদপ্তরের আধিকারিক সুবির মজুমদার গার্ধাং এস বি স্কুলের টিচার ইনচার্জ সুব্রত সরকারকে বিশেষ ধন্যাবাদ জানিয়েছেন এই ধরনের উন্নতমানের পার্ক নির্মান করার জন্য। সুব্রত সরকারের অক্লান্ত প্রচেষ্টায় এই ধরনে অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়েছে বলে জানান শিক্ষা দপ্তরের আধিকারিক।
গার্ধাং এস বি স্কুলে আয়োজিত এই অনুষ্ঠান উপভোগ করার জন্য প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এলাকার লোকজনদের ব্যাপক হারে সমাগম ঘটে। অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*