বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ জুলাই || মুহুরীপুর আর এফ এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনার বিবরণে জানা যায়, মুহুরীপুরের শঙ্করপুর এলাকার বাসিন্দা সুবীর সেন (৩১) মুহুরীপুর আর এফ এলাকায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। সুবীর সেন পেশায় রাজমিস্ত্রি। মুহুরীপুর আর এফ এলাকায় টিকলু দে এর বাড়িতে রাজমিস্ত্রি কাজ শেষ করে সুবীর সেন সন্ধ্যায় স্নান করতে গেলে জলের মোটর শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে সুবীর সেনকে মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে। শান্তিরবাজার জেলা হাসপাতালে সুবীর সেন মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুবীর সেনের পরিবারে তার স্ত্রী, পাঁচ বছরের একটি সন্তান, মা-বাবা রয়েছে বলে জানা যায়। সুবীর সেনের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে। সুবীর সেনের মৃতদেহ শান্তিরবাজার জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে।
