আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই || বাজেট-২০২৪ এর বিরোধিতা করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা যুব কংগ্রেস, এন এস ইউ আই, সহ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজধানীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এই বিক্ষোভ র্যালীটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
