মিনি ট্রাক এসোসিয়েশনের সাধারন সভা ও দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || সোমবার দুর্গা চৌমুহনী বিপণী বিতানে ভারতীয় মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা মিনি ট্রাক এসোসিয়েশনের সাধারন সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়। ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করায় শ্রমিকদের ধন্যবাদ জানায় রামনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। পাশাপাশি শহরকে যানজট মুক্ত রাখতে যানবাহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করেন মেয়র তথা রামনগর কেন্দ্রে নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার।
সোমবার এই অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ অন্যান্যরা।
কিছুদিন পূর্বে মেয়র দুর্গা চৌমুহনী বীপনী বিতান পরিদর্শন করেছিলেন এবং সেখানে একটি সংগঠনের বেআইনি দখল উনার নজরে পড়েছিল তাদেরকে সাত দিনের ভিতর খালি করতে নির্দেশ দিয়েছিলেন। সোমবার তারা নিজেরাই মেয়রের হাতে চাবি তুলে দিয়ে সেই ঘর মুক্ত করে দেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*