খোয়াইয়ে শিবির করে রক্ত দিলেন শিক্ষক শিক্ষিকারা

গোপাল সিং, খোয়াই, ১১ আগস্ট || রবিবার খোয়াইয়ে শিবির করে রক্ত দিলেন শিক্ষক শিক্ষিকারা। এদিন টি জি টি এ (এইচ বি রোড) খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্য্যালয়ের হল ঘরে আয়োজিত হয় রক্তদান শিবির। সংগঠনের সদস্য সদস্যা, শিক্ষক শিক্ষিকারা সহ মোট একুশ জন এদিনের শিবিরে রক্তদান করেন। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোয়াই পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন সুখেন্দু বিকাশ দে। বক্তব্য রাখতে গিয়ে তিনি এধরনের সামাজিক উদ্যোগের জন্য আয়োজক সংগঠনকে অভিনন্দিত করেন ও রক্তদাতাদের সামাজিক দায়বদ্ধতার জন্য এদেরকে অভিনন্দন জানান। এছাড়াও বক্তব্য রাখেন টি জি টি এ (এইচ বি রোড) এর খোয়াই বিভাগীয় সম্পাদক দুলাল আচার্য্য ও খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ মনোজিত দেবনাথ প্রমুখ। এছাড়াও এদিনের রক্তদান শিবিরের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন টি জি টি এ (এইচ বি রোড) এর বিভাগীয় সভাপতি রণনেন্দ্র দেববর্মা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*