বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২২ আগস্ট || প্রবল বৃষ্টিতে মাটি ধ্বসে দুই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে এক পরিবারের ৫ জন সদস্য ও অপর পরিবারের ২ জন সদস্য রয়েছেন। ঘটনা শান্তিরবাজার মহকুমার গার্দাং পঞ্চায়েতের অধীনে অশ্বীনি ত্রিপুরা পাড়ায়।
জানা যায়, বুধবার রাতে প্রবল বর্ষায় মাটির ধ্বস পরে দুই পরিবারের ৭ জন মারা যায়। এই দুর্ঘটনায় নিহতরা হলেন উমাচরণ ত্রিপুরা (২৫), মন্দিরা ত্রিপুরা (২৩)। অপর পরিবারের সদস্য প্রসেনজিৎ ত্রিপুরা (২১), অজয় ত্রিপুরা (১৬), রাকেশ ত্রিপুরা (১৮), জ্যোতিকা ত্রিপুরা (২১) ও কুমতুইসা ত্রিপুরা (৩)।
উল্লেখ্য, বিগতদিনেও শান্তিরবাজার মহকুমার দেবীপুর এলাকায় মাটির ধ্বস পরে এক পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।
