মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপি’র সদস্যতা অভিযান-২০২৪ কর্মশালা মুক্তধারায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট || আগামী ২রা সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হতে চলেছে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান-২০২৪। তারই অঙ্গ হিসেবে বুধবার রাজধানী আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আয়োজিত হয় সদস্যতা অভিযান-২০২৪ কর্মশালা। এদিনের এই কর্মশালাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুশ্যন্ত কুমার গৌতম, ত্রিপুরা এবং আসাম সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুজী, ত্রিপুরা সরকারের মন্ত্রীগণ, বিধায়কগণ, চেয়ারম্যানগণ, রাজ্য কমিটির পদাধিকারীগণ ও সদস্যসদস্যাগণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*