সুব্রত দাস, গন্ডাছড়া, ৩০ আগস্ট || বৃহন্নলাদের মানবিক উদ্যোগ অব্যাহত। বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে নিজেদের সাধ্যমত সাহায্য করছেন বৃহন্নলা ঝুমুর সাহা, পূজা পুরকায়স্থ সহ অন্যান্যরা। গন্ডাছড়া, অমরপুর, উদয়পুরে ত্রাণ বিতরণের পর শুক্রবার ঝুমুর’রা পৌঁছলেন গন্ডাছড়ায়। এদিন খাদ্য সামগ্রী নিয়ে তারা হাজির হন জমাতিয়া পাড়া এস বি স্কুল ও মনোরঞ্জন পাড়া এসবি স্কুলে। এই ত্রাণ শিবিরে স্থানীয় প্রায় দুই শতাধিক জাতি উপজাতি মানুষ আশ্রয় নিয়েছেন। এদের খাবার দিলেন তৃতীয় লিঙ্গের বোনেরা। চাল, ডাল, সবজি সহ বিভিন্ন খাবার সরবরাহ করেন তারা। তারা জানালেন, নিজেদের সাধ্যমত দুর্গত মানুষদের ত্রাণ দিচ্ছেন তারা। বৃহন্নলাদের এই উদ্যোগে যথেষ্ট খুশি বন্যা আক্রান্ত মানুষজন।
