আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট || শহীদ ডঃ অজিত রায় চৌধুরীর শহীদান দিবসে বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে শুক্রবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রাজধানীর বিদ্যাসাগর দলীয় পার্টি অফিসে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী সহ দলীয় কর্মীরা।
