ত্রাণ শিবিরে আশ্রিত গো মাতাদের জন্য তাদের মালিকের হাতে গো-খাদ্য ও ঔষধপত্র তুলে দিলেন দপ্তরের মন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট || সম্প্রতি রাজ্যে বন্যাতে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে গৃহপালি পশুরাও। শুক্রবার রাধাকিশোরের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামজুরি স্কুলের ত্রাণ শিবিরে আশ্রিত গো মাতাদের জন্য তাদের মালিকের হাতে সামান্য গো-খাদ্য ও যাবতীয় ঔষধপত্র তুলে দেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, জামজুরি এলাকা সহ সমগ্র গোমতী জেলার গৃহপালিত পশু পাখিদের সুরক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ের পশুপালন দপ্তরের কর্তব্যরত চিকিৎসকরা সর্বদা তৎপর রয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*