গোপাল সিং, খোয়াই, ২৯ অক্টোবর || খোয়াইতে দীর্ঘদিন পর চুরির ঘটনার সাথে যুক্ত ৪ জন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হলো খোয়াই পুলিশ প্রশাসন। এসডিপিও রঙ্গ দুলাল দেববর্মার নেতৃত্বে এলো বিরাট সফলতা। ইদানিং সময়ে ঘটে যাওয়া অহরহ চুরির ঘটনার কুল কিনারা হলো সোমবার। খোয়াই থানাধীন এক বাড়ীতে চুরি করে পালানোর সময় এলাকাবাসীর তৎপরতায় ঐ চোরকে জালে তুলে পুলিশ। ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ করে খোয়াই থানাধীন পহরমুড়া এলাকা থেকে গোটা গ্যাংকে জালে তুলে পুলিশ। একজন মহিলা ও ৩ জন পুরুষ সহ মোট ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত চুরি যাওয়া জিনিস উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময় আদালতের নির্দেশে উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।
