আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মে || ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামী ৩১শে মে, শনিবার। এদিন সকাল দশটায় আগরতলা প্রেস ক্লাবে শুরু হবে এই সন্মেলন। এদিনের সম্মেলনে উদ্বোধক এবং সম্মানিত বিশেষ অতিথি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী প্রমূখ উপস্থিত থাকার কথা রয়েছে। পৌরহিত্য করবেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি তথা সর্বভারতীয় জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব সরকার।
এই দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়নের সকল-সদস্যা এবং জেলা কমিটির সকল প্রতিনিধিদের যথা সময়ে বিশেষ করে সকাল সাড়ে নয়টার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানায় সংস্থার তফফে।
এদিকে এই দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে সব কয়টি জেলায়, জেলা কমিটির উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে গোমতী জেলা কমিটির সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার সদস্য প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন। এদিকে, বিলোনিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, বিলোনিয়া আকাশবাণী কার্যনির্বাহী আধিকারিক দেবাশিস সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
