রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ভাইরাল দৃশ্য ঘিরে তীব্র চাঞ্চল্য! প্রশ্ন উঠছে স্থানীয় প্রশাসনের উপর

গোপাল সিং, খোয়াই, ৩০ মে || খোয়াইয়ের টিকে রোড থেকে লালটিলা এলাকায় এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ। অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছাতে গাড়ি বা অ্যাম্বুল্যান্সের পরিবর্তে অসুস্থভাবে পরিবহণ করা হচ্ছে—এমনই একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই খোয়াই জেলার কিছু অংশে স্বাস্থ্য পরিষেবা এবং জরুরি পরিবহণ ব্যবস্থার চরম অব্যবস্থা চলছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে: “এই আধুনিক যুগে একজন রোগীকে এমনভাবে হাসপাতালে নেওয়া কতটা মানবিক?”
এ নিয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*