ধলাবিল মুন্ডা বস্তিতে দেবাদীদেব মহাদেবের মন্দিরের শুভ উদ্বোধন

গোপাল সিং, খোয়াই, ৩০ মে || খোয়াই মহকুমার অন্তর্গত ধলাবিল মুন্ডা বস্তিতে বহু প্রতীক্ষিত দেবাদীদেব মহাদেবের মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এলাকাবাসীদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় নির্মিত এই মন্দির উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।
পুজার্চনা, যজ্ঞানুষ্ঠান ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন মন্দিরের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। তিনি মন্দিরে পূজার্চনায় অংশগ্রহণ করে দেবাদীদেব মহাদেবের নিকট এলাকার শান্তি, সৌহার্দ্য ও সকলের মঙ্গল কামনা করেন।
এদিন তিনি জানান, এই মন্দির শুধু ধর্মীয় নয়, সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক চেতনার কেন্দ্রস্থল হয়ে উঠবে বলেই তাঁদের প্রত্যাশা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*