মোদী সরকারের ১১ বছর পূর্তি পালন, ‘সংকল্প সে সিদ্ধি’ কর্মসূচিতে প্রদর্শনীর উদ্বোধন

গোপাল সিং, খোয়াই, ১১ জুন || কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিজেপি’র ‘সংকল্প সে সিদ্ধি’ কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। বুধবার বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
বিজেপি ত্রিপুরা প্রদেশ মোদী সরকারের এই ১১ বছরের শাসনকালকে ‘সেবা, সুশাসন ও গরিব কল্যাণের স্বর্ণিম কালখণ্ড’ হিসেবে আখ্যায়িত করে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে খোয়াই জেলা কার্যালয়ে মোদী সরকারের উন্নয়নমূলক প্রকল্পের উপর ভিত্তি করে তৈরি প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর জেলা কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, সদস্য এম. কে. নাথ, বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস ও জয়ন্ত সাহা সহ অন্যান্য নেতৃত্ব।
সভায় জেলার চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সাহিত্যিক, কবি, নাট্য ব্যক্তিত্ব ও ক্রীড়াবিদসহ সমাজের বিভিন্ন স্তরের গুণীজনেরা অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের ভাষণে বিগত ১১ বছরে মোদী সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাফল্য বিস্তারিতভাবে তুলে ধরেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*