গোপন খবরের ভিত্তিতে এক বাংলাদেশীকে আটক করলো পুলিশ

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ জুন || রাজ্যে প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশীরা প্রবেশ করে যাচ্ছে। এইসকল অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করতে কাজ করে যাচ্ছে পুলিশ। এরইমধ্যে বৃহস্পতিবার রাত্রিবেলায় গোয়েন্দা দপ্তরের খবরের ভিত্তিতে শান্তিরবাজার থানার পুলিশ জানতে পারে শান্তিরবাজার মহকুমার কাঁঠালিয়া এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে এক বাংলাদেশী বসবাস করছে। গোপন খবরের ভিত্তিতে শান্তিরবাজার থানার পুলিশ সিভিল ড্রেসে গিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারীকে আটক করে থানায় নিয়ে আসে। শান্তিরবাজার থানার ওসি আশুতোষ শর্মা, সেকেন্ড অফিসার শুক্লমণি দেবর্বমা ও এস আই রতন দেবনাথের যৌথ অভিযানে অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয়। এই বিষয়ে শান্তিরবাজার থানার ওসি আশুতোষ শর্মা সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ অনুপ্রবেশকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। পরবর্তী সময়ে সকলের অক্লান্ত প্রচেষ্টায় অবৈধ অনুপ্রবেশকারী ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় শান্তিরবাজার থানার পুলিশ। জানা যায়, অবৈধ অনুপ্রবেশকারী ব্যক্তি বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা মৃত অজিত মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩০)। অভিযুক্তকে আটক করে পুলিশ জিঞ্জাসাবাদ চালাচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*