আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন || বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ এক ঘটনা সাক্ষী হলো গোটা দেশসহ বিশ্ববাসী। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান টেক অফ করার ৪৬ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ল জনবহুল এলাকায়। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ঘটে বিমানের সকল যাত্রীদের। শুধু একজন যাত্রী বেঁচে যায়। তাছাড়া যেই হোস্টেলে এই বিমানটি আছরে পড়েছিল সেখানেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন গোটা বিশ্বের মানুষ।
শুক্রবার সন্ধ্যায় রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন আগরতলা এডভাটাইসিং অ্যাসোসিয়েশন। সংস্থার সদস্যরা প্রথমে মোম জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, সেই সঙ্গে এক মিনিট নীরবতা পালন করেন বলে জানান আগরতলা অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজু ভৌমিক।
