আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল || আগরতলা প্রেস ক্লাব ও অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে শুক্রবার আগরতলা প্রেসক্লাব প্রাঙ্গণে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সকাল এগারটায় এই চক্ষু শিবির এর উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি চিত্রা রায় ও অশ্বিনী নেত্রালয় এর কর্ণধার ডাক্তার অনুরাগ মজুমদার। রাজ্যের সাংবাদিক সমাজ এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য এই স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।
শিবিরে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা চোখের বিভিন্ন সমস্যার প্রাথমিক পরীক্ষা, চশমার পাওয়ার নির্ধারণ এবং প্রয়োজনে পরবর্তী চিকিৎসার পরামর্শ প্রদান করেন। বহু সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যরা এই শিবিরে উপস্থিত হয়ে সুচিকিৎসার সুযোগ গ্রহণ করেন।
এই উদ্যোগের মাধ্যমে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনরায় তুলে ধরেন আগরতলা প্রেসক্লাব কর্তৃপক্ষ ও অশ্বিনী নেত্রালয়। উপস্থিত সাংবাদিকরা এই মানবিক উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগের আশা প্রকাশ করেন।
এদিন শিবিরে অংশ নেওয়া সকলকে এবং অশ্বিনী নেত্রলয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে এবং যুগ্ম সম্পাদক অভিষেক দে।
