আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল || টেট পরীক্ষায় প্রশ্নপত্র ও উত্তর মূল্যায়ন নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করলেন টেট পরীক্ষার্থীরা। রবিবার রাজধানীর আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তারা জানান, ২০২৪ সালের টেট পরীক্ষায় যেসব প্রশ্নের উত্তর সঠিক ছিল, ২০২৫ সালের পরীক্ষায় সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর কেটে দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীরা অভিযোগ করেন, এই ধরনের গাফিলতির ফলে বহু পরীক্ষার্থী বিপাকে পড়েছেন। শুধু তাই নয়, প্রশ্নপত্রে একাধিক অসঙ্গতি ও বিভ্রান্তিকর প্রশ্নও ছিল বলে দাবি করেন তারা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত পরীক্ষার্থীরা দ্রুত সংশোধিত উত্তর তালিকা প্রকাশের দাবি জানান এবং স্বচ্ছ তদন্তের জন্য শিক্ষাবিভাগের হস্তক্ষেপ প্রয়োজন বলেও মত প্রকাশ করেন।
এই ঘটনার জেরে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের একবার বিতর্ক দানা বাঁধল।
