সুস্থ লিভারের সুরে শুরু ‘লিভারকন’ — যকৃত সচেতনতায় মুখ্যমন্ত্রীর বার্তা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল || ৫০০টিরও বেশি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় বিপাক প্রক্রিয়ায় কর্মক্ষম ভূমিকা পালন করে যকৃত। আর তাই সুস্থ যকৃতের গুরুত্ব অনস্বীকার্য—এই বার্তাই তুলে ধরতে হেপাটাইটিস ফাউন্ডেশন, ত্রিপুরার উদ্যোগে আয়োজিত হল দু’দিনব্যাপী অষ্টম HFT-LIVERCON।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি সম্মেলনে অংশগ্রহণকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সুস্থ যকৃত মানে সুস্থ জীবন। আজকের দিনে লিভার সংক্রান্ত সচেতনতা অত্যন্ত জরুরি।”
এই উপলক্ষে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উন্মোচিত হয় হেপাটাইটিস ফাউন্ডেশনের বার্ষিক মুখপত্র ‘The Voice of Liver’-এর নতুন সংখ্যার আবরণ।
অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক, বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশনের বিভিন্ন সদস্য সদস্যাগণ।
সুস্থ যকৃত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই সম্মেলন, যেখানে আধুনিক চিকিৎসা পদ্ধতি, গবেষণা ও প্রতিরোধমূলক ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আয়োজক সংস্থার তরফে জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*