সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সম্মেলনকে ঘিরে চারা গাছ বিতরণ কর্মসূচি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল || সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দ্বাদশ তম পূর্ব আগরতলা অঞ্চল সন্মেলনকে সামনে রেখে সোমবার একটি পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ১১টায় রাজধানীর আশ্রম রোডস্থিত পূর্ব আগরতলা অঞ্চলের সিপিআই(এম) অফিস সংলগ্ন থেকে চারা গাছ বিতরণ করা হবে।
এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সম্মেলনকে সফল করে তোলার আহ্বান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা এদিনের উদ্যোগে অংশ নেন বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*