নিশান, বিধান ও প্রধানের লড়াইয়ে অমর শহীদ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধাঞ্জলি রাজ্য বিজেপি’র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || ‘এক দেশে দুই বিধান, দুই নিশান ও দুই প্রধান চলবে না’— এই দৃঢ় শ্লোগানকে সামনে রেখে দেশের অখণ্ডতার জন্য প্রাণ উৎসর্গকারী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। সোমবার বিজেপি রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস সহ বহু বিশিষ্ট নেতা-কর্মী।
সভায় বক্তারা ড. মুখার্জির অবদানকে স্মরণ করে বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় ৩৫ এ এবং ৩৭০ ধারার বিরোধিতা করতে গিয়ে তিনি সন্দিগ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন। ‘ভারত কেশরী’ উপাধিতে ভূষিত এই মহান শিক্ষাবিদ মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ও প্রখর রাষ্ট্রবাদী নেতা।
অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীরা তাঁর ত্যাগ ও আদর্শকে স্মরণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*