আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার রাজ্যে উদযাপিত হলো অলিম্পিক দিবস। এ উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীর শুভ সূচনা করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। র্যালীতে অংশ নেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্য ও খেলোয়াড়রা।
অলিম্পিক আন্দোলনের আদর্শ ও চেতনাকে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মন্ত্রী টিঙ্কু রায়।
