বাইখোড়া কমিউনিটি হলে প্রশাসনিক শিবিরে ব্যাপক জনসমাগম

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জুন || রাজ্য সরকারের “ধরতি আভা অভিযান” এর অঙ্গ হিসেবে জোলাইবাড়ী আর.ডি ব্লক এবং পূর্ব চরকবাই গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে মঙ্গলবার বাইখোড়া কমিউনিটি হলে একদিনের প্রশাসনিক শিবির আয়োজন করা হয়। শিবিরের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে সরকারী সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় নথি সহজলভ্য করে তোলা।
শিবিরে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তর, প্রাণি সম্পদ বিকাশ দপ্তর, কৃষি দপ্তর সহ বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীবৃন্দ। পি.আর.টি.সি., আয় শংসাপত্র, বিবাহ শংসাপত্র, আধার কার্ড সহ একাধিক সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় স্থানীয় বাসিন্দাদের হাতে। পাশাপাশি মৎস্য চাষ, পশুপালন, কৃষি সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ও সহায়তা প্রদান করা হয়।
দিনভর চলা এই শিবিরে এলাকার বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শিবিরে সরকারি পরিষেবা পাওয়ার জন্য ভিড় জমাতে দেখা যায় নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন শিবিরের আয়োজন করা হবে যাতে মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*