আগরতলায় পুলিশের তৎপরতায় ধৃত দুই বাংলাদেশি মহিলা ও এক ভারতীয় দালাল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশের তৎপরতায় উত্তর গেইট এলাকা থেকে আটক করা হলো দুই বাংলাদেশি মহিলা ও তাদের সঙ্গে থাকা এক ভারতীয় টাউটারকে।
সূত্রের খবর, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর গেইট এলাকায় নজরদারি চালিয়ে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই দুই মহিলাকে। তাদের সঙ্গে থাকা ভারতীয় ব্যক্তির গতিবিধিও ছিল সন্দেহজনক। পুলিশ তৎক্ষণাৎ তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
জানা গেছে, আটক হওয়া দুই মহিলা বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। তাদের সঙ্গে থাকা ভারতীয় ব্যক্তি মূলত টাউটার হিসেবে কাজ করে থাকেন এবং পূর্বেও এ ধরনের কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে পূর্ব আগরতলা থানার এক আধিকারিক জানান, বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*