জিবি হাসপাতালে রোগীদের পুষ্টিকর খাবার দিতে চালু হল গোমতী মিল্ক পার্লার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || রোগী ও তাদের আত্মীয়-পরিজনদের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার সরবরাহের লক্ষ্যে এবার জিবি হাসপাতালে চালু হল গোমতী মিল্ক পার্লার। ইন্দ্রনগরে অবস্থিত জিবি হাসপাতাল চত্বরে গোমতী ডাইরির পক্ষ থেকে এই মিল্ক পার্লার-এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী ডাইরির চেয়ারম্যান রতন ঘোষ, হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ শংকর চক্রবর্তী এবং বাধারঘাট বিধায়িকা মিনারাণী সরকার।
এই উদ্যোগের মাধ্যমে হাসপাতাল চত্বরে রোগী ও তাদের আত্মীয়দের জন্য স্বাস্থ্যসম্মত দুধ, দই, ছানা ও অন্যান্য দুগ্ধজাত পণ্যের পাশাপাশি হালকা খাবার সহজেই মিলবে বলে আশা করা হচ্ছে।
গোমতী ডাইরির চেয়ারম্যান রতন ঘোষ জানান, “জনস্বার্থে এই ধরনের পরিষেবা চালু করা হয়েছে যাতে রোগীদের পরিবারজনেরা সহজেই সুলভে ভালো মানের খাবার পেতে পারেন।”
মেডিকেল সুপার শংকর চক্রবর্তী বলেন, “এই ধরনের উদ্যোগ সরকারি হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবাকে আরও জনমুখী করে তুলবে।”
জনগণের মধ্যে এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*