আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || খয়েরপুর-আমতলী বাইপাস সড়কের তুলাকোনা দত্তপাড়ায় বৃহৎ পরিসরে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় শনিবার। এই উদ্যোগের মূল সংগঠক ছিলেন খয়েরপুর মন্ডল। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি বিশ্বজিৎ শীল সহ খয়েরপুর মন্ডলের একাধিক কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
উপস্থিত বিশিষ্টজনেরা পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বক্তব্য রাখা হয় এবং কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়।
