কোনাবন থেকে উদ্ধার হারানো বাইক, মালিকের হাতে বাইক তুলে দিল পুলিশ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || রাজধানীর অভয়নগর থেকে হারিয়ে যাওয়া একটি বাইক অবশেষে উদ্ধার করল পুলিশ। জানা গেছে, গত ১৮ই জুন অভয়নগর এলাকা থেকে রিপন চাকমার বাইকটি চুরি যায়। ঘটনার পর থেকে রাজধানীর এনসিসি থানার পুলিশ তদন্তে নামে। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে কোনাবন এলাকা থেকে বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় তারা।
শনিবার উদ্ধার হওয়া বাইকটি মালিক রিপন চাকমার হাতে তুলে দেন এনসিসি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি প্রাজিত মালাকার।
এই বিষয়ে ওসি প্রাজিত মালাকার জানান, “আমরা চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করি। প্রযুক্তি ও বিভিন্ন উৎসের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে অবশেষে কোনাবন এলাকা থেকে বাইকটি উদ্ধার করা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, বাইক চুরির ঘটনায় জড়িতদের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, নিজের হারানো বাইক ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রিপন চাকমা। তিনি পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*