স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান: মৃত্যু ১৯, দগ্ধ শতাধিক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক জ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা, ২১ জুলাই || বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘটে গেল মর্মান্তিক বিমান দুর্ঘটনা। সোমবার দুপুরে বাংলাদেশের বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে আগুন ধরে যায় গোটা স্কুল চত্বরে। এখন পর্যন্ত পাওয়া খবরে, প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। তাঁদের মধ্যে রয়েছেন ১৬ জন ছাত্রছাত্রী, ২ জন শিক্ষক ও বিমানটির পাইলট।
ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও অন্তত ১৬৪ জন। তাঁদের মধ্যে অধিকাংশই ওই স্কুলের ছাত্রছাত্রী বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের উপর ভেঙে পড়ে। বিকট শব্দ ও ধোঁয়ার কুন্ডলীয় ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তে ছুটোছুটি শুরু হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
দুর্ঘটনার তীব্র নিন্দা ও শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ঘোষণা করা হয়েছে এক দিনের রাষ্ট্রীয় শোক। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি, সব স্কুল-কলেজে শ্রদ্ধাঞ্জলির আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক বিবৃতিতে তিনি জানান, “এই দুঃখজনক মুহূর্তে আমরা বাংলাদেশের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সাহায্যের জন্য ভারত প্রস্তুত।”
ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বাংলাদেশ সরকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*