আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই || শুক্রবার পশ্চিম ত্রিপুরার নরসিংগড় বগাদি মাঠ প্রাঙ্গণে নিউ তরুণ সংঘের ৫৫’তম দুর্গাপুজোর খুঁটিপুজো ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন খুঁটিপুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এবারের দুর্গাপুজোর সূচনা করে ক্লাব কর্তৃপক্ষ।
খুঁটিপুজোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন বামুটিয়া মন্ডলের সভাপতি শিবেন্দু দাস ও মন্ডলের সাধারণ সম্পাদক খোকন দেব। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি গৌতম দত্ত, সম্পাদক রাজীব দেব, উত্তম দেব, রাজেশ চ্যাটার্জী, দিপেন সাহাসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা ক্লাবের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এরকম সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ক্লাবকে পাশে থাকার আশ্বাস দেন। উপস্থিত ক্লাব সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার এক মনোরম পরিবেশ লক্ষ্য করা যায়।
