“আগরতলা ফার্মা LLP”-র উদ্বোধন, এক ছাদের তলায় ৭০ কোম্পানির ওষুধ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || সোমবার আগরতলার গণরাজ চৌমুহনীতে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল “আগরতলা ফার্মা LLP”-এর অফিস ও দোকান। প্রায় ৭০টি নামী ওষুধ কোম্পানির পণ্য এক ছাদের তলায় পাইকারি মূল্যে খুচরো ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গড়ে উঠেছে এই সংস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, যিনি অফিস ঘরের ফিতে কেটে শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট-এর সভাপতি জে এস সিন্ডে, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজীব সিংঘাল, রাজ্য সভাপতি বিশ্বজিৎ সাহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
আগরতলা ফার্মা LLP-র তরফে জানানো হয়, ৪ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত দোকান থেকে ৫০০০ টাকার ওষুধ ক্রয়ে ক্রেতাদের দেওয়া হবে একটি করে লাকি কুপন। এরপর ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে লাকি ড্র, যেখানে বিজয়ীদের মধ্যে থাকছে আকর্ষণীয় পুরস্কার:

প্রথম পুরস্কার: ৩২ ইঞ্চির হাইয়ার স্মার্ট টিভি।
দ্বিতীয় পুরস্কার: ওয়্যারলপুল রেফ্রিজারেটর (১৮৫ লিটার)।
তৃতীয় পুরস্কার: প্রোটোনিক্স।
সান্ত্বনা পুরস্কার: ১৫টি ৫ লিটারের প্রেসার কুকার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, “একই ছাদের নিচে এতগুলি কোম্পানির ওষুধ পাওয়ার সুযোগ খুচরো ব্যবসায়ীদের জন্য এক বড় সুবিধা। এতে পরিবহন খরচ যেমন কমবে, তেমনি সময়ও বাঁচবে। এই উদ্যোগ রাজ্যের ওষুধ বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*