খোয়াইয়ে ৭৯তম স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য প্রভাতফেরী

গোপাল সিং, খোয়াই, ১৫ আগস্ট || শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভোর ৫টায় খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিক্ষা দপ্তর ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় শহরের বুকে আয়োজিত হয় এক বর্ণাঢ্য প্রভাতফেরী।
অনুষ্ঠানের নেতৃত্ব দেন খোয়াই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ দেব্বর্মা, জেলা শিক্ষা দপ্তরের ওএসডি হৃষীকেশ দেববর্মা ও কর্মকর্তা সৌর প্রতিম শর্ম্মা। প্রভাতফেরীতে অংশ নেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী ও তাঁদের গাইড শিক্ষকবৃন্দ।
পতাকা, ব্যানার ও দেশাত্মবোধক স্লোগানে মুখরিত এই প্রভাতী কর্মসূচি স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয় শহরজুড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*