গোপাল সিং, খোয়াই, ১৬ আগস্ট || ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে নতুন টাউন হলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোয়াই জেলার সনামধন্য সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি দলের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী, খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য দীপঙ্কর ভট্টাচার্য, খোয়াই জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ দেব্বর্মা, খোয়াই মহকুমা তথ্য-সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেব্বর্মা, বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা, খোয়াই মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য শুভম আইচ ও নির্ঝর ভৌমিক প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বসে আঁকো, বাল্যবিবাহ বিষয়ক গোল টেবিল বৈঠক ও বিকশিত ভারত বিষয়ক প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে শংসাপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
