আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর || বিগত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এই সময়কালে দেশের অন্তিম নাগরিক পর্যন্ত জীবনমান উন্নয়নের লক্ষ্যে অসংখ্য প্রকল্প ও যোজনা বাস্তবায়ন করেছে কেন্দ্রীয় সরকার।
এই প্রেক্ষাপটে, কানাড়া ব্যাংকের উদ্যোগে মঙ্গলবার শচীন্দ্রনগর কলোণীস্থিত সুকান্ত স্মৃতি ভবনের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত “গ্রাহক সচেতনতা শিবির”-এ গ্রামীণ এলাকার মহিলারা অংশগ্রহণ করেন। শিবিরে প্রধান আলোচ্য বিষয় ছিল প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ প্রকল্পসহ বিভিন্ন গ্রাহক ব্যাংকিং ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য ও সেবা।
শিবিরে উপস্থিত মা-বোনদের সম্বোধন করেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধূরী। তিনি অনুষ্ঠানে বক্তৃতা কালে গ্রামীণ জনগণকে সরকারি প্রকল্পের সুফল ভোগের জন্য সচেতন থাকার আহ্বান জানান।
শিবিরটি গ্রামীণ মহিলাদের মধ্যে ব্যাংকিং সেবার জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
